শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে এসআরও ঘোষণা

মোহাম্মদ খাইরুল আমিন • 13 মার্চ 2022, 08:09 রাত • 300 বার পঠিত
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে এসআরও ঘোষণা

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার জন্য ভ্যাট ও কর কমাতে সোমবার এসআরও ঘোষণা করবে সরকার। দ্রব্যমূল্যের লাগাম টানতে সরকারের শীর্ষ পর্যায়ের বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের এ তথ্য জানান।

এদিকে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সারাবিশ্বে তেলের দাম বেড়েছে। এর প্রভাব আমাদের দেশেও পড়েছে। সে কারণে তেলের দাম কিছুটা বেড়েছে।

আরও জানায় ,ইউক্রেন রাশিয়া থেকে আমাদের পর্যাপ্ত পরিমাণ গম চাউল আমদানি করা হয়। বর্তমানে যুদ্ধ পরিস্থিতির কারণে এ খাদ্যশস্য আমদানিও হুমকির মুখে। তবে বিকল্প পদ্ধতিতে সংকট মোকাবিলার বিষয়ে আলাপ-আলোচনা চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী রমজান মাসে কোনপ্রকার খাদ্য সংকট যাতে না হয় সেজন্য সাপ্লাই চেইন মেন্টেন করা হবে। এমনকি স্বল্প মূল্যে পণ্য পাওয়ার জন্য ওএমএস আরো বৃদ্ধি করা হবে।

গত জানুয়ারি মাসে বিশ্ববাজারে ১ হাজার ২৩৫ ডলার ছিল প্রতি টন সয়াবিন তেলের দাম, বর্তমানে তা ১৯০০ ডলারে দাঁড়িয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাই দাম যেন অস্বাভাবিকভাবে বেড়ে না যায় সে বিষয়ে লক্ষ্য রাখছে সরকার।

রমজানে চাহিদা বিবেচনা করে ব্যবসায়ীদের তড়িৎ ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেওয়া হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাল, গমের সাপ্লাই যাতে ঘাটতি না হয় সেদিকে নজর রাখা হচ্ছে। এমনকি আসন্ন রমজানের গ্যাস বিদ্যুৎ সাপ্লাই ঠিক থাকে সে বিষয়েও মনিটরিং করা হচ্ছে।