শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার প্রানপনে চেষ্টা করে যাচ্ছেন

মোহাম্মদ খাইরুল আমিন • 18 মার্চ 2022, 04:50 দুপুর • 301 বার পঠিত
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার প্রানপনে চেষ্টা করে যাচ্ছেন

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য যেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সে ব্যাপারে সরকারের পূর্ণ নজরদারি রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ দুপুর ১২টায় চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালে আইসিইউ বেড উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন,দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি দেখার জন্য সরকারের অনেকগুলো মন্ত্রণালয় ও সংস্থা কাজ করছে। তারপরও কোনো কোনো এলাকায় কিছু অসাধু লোক অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আমরা মনে করি সব পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে।

করোনা পরিস্থিতি নিয়ে দীপু মনি বলেন, এখন করোনা পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে সামনে পরিস্থিতি খারাপের দিকে গেলেও যেন অনলাইন-অফলাইন দুই ভাবেই পড়াশোনার কাজ চালিয়ে যাওয়া যায়, তার জন্য একটি জাতীয় নীতিমালা প্রণয়নের কাজ চলছে।