শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দৌলতদিয়া-পাটুরিয়ায় রুটে শুরু হয়েছে ফেরি চলাচল

মোহাম্মদ খাইরুল আমিন • 04 জানুয়ারী 2022, 02:02 দুপুর • 401 বার পঠিত
দৌলতদিয়া-পাটুরিয়ায় রুটে শুরু হয়েছে ফেরি চলাচল

শীতের ঘন কুয়াশায় প্রায় ৪৫ মিনিট বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে, সকাল ৮টার কিছুক্ষণ পর পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বাড়লে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ফেরি চলাচল বন্ধ থাকায় পারাপারের অপেক্ষায় আটকে ছিল তিন শতাধিক যানবাহন। এর মধ্যে অল্পকিছু যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত ছোট গাড়ি ছিল। বাকিগুলো ছিল পণ্যবাহী ট্রাক।