শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করছে ১৭টি ফেরি

অনলাইন নিউজ পোর্টাল • 07 নভেম্বর 2021, 10:45 দুপুর • 743 বার পঠিত
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করছে ১৭টি ফেরি

সারাদেশে অঘোষিত ধর্মঘট পালন করছে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে   বিভিন্ন যানবাহনের চালক ও মালিকেরা। এদিকে দৌলতদিয়া ফেরিঘাটে যানবাহনের চাপ কমে এসেছে। দূরপাল্লার বাসশূন্য হয়ে পড়েছে দৌলতদিয়া ফেরিঘাটে। তবে সব ধরনের যানবাহন পারাপারের জন্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করছে ১৭টি ফেরি।

এদিকে দৌলতদিয়া ফেরিঘাট কর্তৃপক্ষ জানান, দেশের ব্যস্ততম নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট। তেলের দাম বৃদ্ধিতে নৌরুটে যাত্রী ও যানবাহনের চাপ কমে এসেছে। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় ১৭টি ফেরি চলাচল করছে।

ফেরিঘাট আজ রবিবার সকালে দেখা যায়, ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে পুলিশ বক্স পর্যন্ত বেশ কয়েকটি কাভার্ডভ্যান ফেরি পারের অপেক্ষায় রয়েছে। তবে সেখানে কোন যাত্রীবাহী বাস দেখা যায়নি। অন্যদিকে গোয়ালন্দ মোড় এলাকায়ও সিরিয়ালের জন্য কোন যানবাহন দেখা যায়নি।

 দৌলতদিয়া ফেরিঘাটের ম্যানেজার মো. শিহাব উদ্দীন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে অঘোষিত ধর্মঘটের কারণে যানবাহনের চাপ নেই। ভোগান্তি ছাড়াই যানবাহনের চালকেরা ফেরি পার হতে পারছেন।