ডোনাল্ড ট্রাম্পের পরাজয় স্বীকারোক্তি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করে নিয়েছেন যে তিনি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় বরণ করতে যাচ্ছেন। ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেনের কাছে তিনি পরাজিত হচ্ছেন। এক সাক্ষাৎকারে বৃহস্পতিবার ট্রাম্প ইঙ্গিতে এ স্বীকারোক্তি দেন। ট্রাম্পের কাছে দ্বিতীয় মেয়াদের লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে তিনি বাজে ভাবে তার জবাব দেন। ট্রাম্প বলেন, “সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন আপনাদের প্রেসিডেন্ট হতে পারেন কারণ কিছু মানুষ আমাকে ভালোবাসে না।”
সাক্ষাৎকারের পর রিপাবলিকান দলের ভেতরেই প্রশ্ন উঠেছে যে, ট্রাম্প সত্যিকার অর্থে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হতে চান কিনা। সাক্ষাৎকার প্রচারের পর সাবেক রাজনৈতিক উপদেষ্টা স্যাম নানবার্গ বলেন, আধুনিক প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বাজে পরাজয় মুখোমুখি হতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সিএনবিসি টেলিভিশন চ্যানেল এবং নিউ ইয়র্ক টাইমস গত সপ্তাহে এক জরিপে দেখিয়েছে যে, ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের বিপরীতে শতকরা ৪০ ভাগেরও কম ভোট পাবেন।