শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ডোনাল্ড ট্রাম্পের নামে ৩৭টি অভিযোগ

মোহাম্মদ খাইরুল আমিন • 11 জুন 2023, 08:09 সকাল • 250 বার পঠিত
ডোনাল্ড  ট্রাম্পের নামে ৩৭টি অভিযোগ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাষ্ট্রীয় শতাধিক গোপন নথি ব্যক্তিগত জিম্মায় রাখা ও সেগুলো অব্যবস্থাপনার দায়ে অভিযুক্ত করা হয়েছে। তার নামে মোট ৩৭টি অভিযোগ আনা হয়েছে।


এরমধ্যে মার্কিন পারমাণবিক কর্মসূচির গোপন নথিও রয়েছে।
এছাড়াও তদন্তকারীদের কাছে মিথ্যা বলা এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এসব নথি নিজের ফ্লোরিডা এস্টেটের বলরুমে ও বাথরুমে রাখার অভিযোগও আনা হয়েছে ট্রাম্পের নামে।

 জো বাইডেনের দাবি- সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করার ঘটনার সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন । তিনি এ মামলা নিয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতিও  জানিয়েছেন।

শুধু তাই নয়, ঘটনার তদন্তকারী অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ডের সঙ্গেও তার কোনও যোগাযোগ নেই বলেও দাবি করেছেন বাইডেন।

শুক্রবার সাংবাদিকদের এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর: রয়টার্স

তিনি সাংবাদিকদের বলেন, ট্রাম্পের বিচারপ্রক্রিয়ার সঙ্গে হোয়াইট হাউস জড়িত নয়। আমি তার সঙ্গে কোনও কথা বলিনি, বলছিও না। এ মামলা নিয়ে আমার কোনও মন্তব্য নেই।