শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দক্ষিণাঞ্চলের আকাঙ্ক্ষা ও স্বপ্নের পায়রা সেতু উদ্বোধন

অনলাইন নিউজ পোর্টাল • 24 অক্টোবর 2021, 08:53 রাত • 236 বার পঠিত
দক্ষিণাঞ্চলের আকাঙ্ক্ষা ও স্বপ্নের পায়রা সেতু উদ্বোধন

রোববার দুপুরে স্বপ্নের পায়রা সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পরই সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল শুরু হয়েছে। এ সেতু নির্মাণে সাশ্রয় হয়েছে সোয়া ৫২ কোটি টাকা।

পায়রা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম বলেন, করোনা ঝুঁকিতেও সেতুর কাজ অব্যাহত রাখতে সবাই সচেষ্ট ছিলেন। সময় বর্ধণ এবং নানা জটিলতার মধ্যেও প্রকল্পের পূর্ত কাজের চুক্তি মূল্য থেকে ৫২ কোটি ২৫ লাখ টাকা সাশ্রয় হয়েছে। 

তিনি আরো বলেন, পায়রা সেতু নির্মাণের বিষয়টি আপাতদৃষ্টিতে সহজসাধ্য মনে হলেও এর তলদেশে পানির স্রোত ছিলো। তীব্র এবং নদীর গতি প্রকৃতি ছিলো অভিনব। যেটিকে পদ্মার সঙ্গে তুলনা করা চলে। এছাড়া চ্যানেলের তলদেশে গভীরতা পাওয়া যায় ৪৩ মিটার। আধুনিক প্রযুক্তি যন্ত্রপাতির ব্যবহার করা হয়েছে এ সেতু নির্মাণে। ভায়াডাক্টসহ ৩৩৮টি পাইলের মধ্যে ৪০টি পাইলের গভীরতা ১৩০ মিটার। যা এ যাবতকালের সর্বাপেক্ষা গভীর। নদীর মধ্যে পিলার-টু-পিলার বা স্প্যানের গ্যাপ রাখা হয়েছে ২শ মিটার। এটিও এ যাবতকালের মধ্যে সর্বোচ্চ।