শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

দক্ষিণ থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩

মোহাম্মদ খাইরুল আমিন • 26 নভেম্বর 2025, 02:06 দুপুর • 161 বার পঠিত
দক্ষিণ থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩

দক্ষিণ থাইল্যান্ডে কয়েকদিন ধরে চলা ব্যাপক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে বুধবার ৩৩ জনে দাঁড়িয়েছে বলে সরকার জানিয়েছে। 

সরকারের মুখপাত্র সিরিপং আংকাসাকুলকিয়াত সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

কর্তৃপক্ষ জানিয়েছে যে সাতটি প্রদেশে ৩৩ জনের মৃত্যু হয়েছে। আকস্মিক বন্যার পানির স্রোতের তোড়ে ডুবে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা মারা গেছে।