শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

দক্ষিণ সুদানে কার্গো বিমান বিধ্বস্ত হয়ে ১৭ জন নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 23 আগস্ট 2020, 12:26 দুপুর • 787 বার পঠিত
দক্ষিণ সুদানে কার্গো বিমান বিধ্বস্ত হয়ে ১৭ জন নিহত

দক্ষিণ সুদানের রাজধানী জুবাযরের কাছে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে ১৭ জন নিহত হয়েছেন। শনিবার বিমানটি জুবা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার কয়েক মিনিট পরই হাই রেফারেন্ডাম আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।

বিধ্বস্ত বিমানের একজন মাত্র আরোহী জীবিত রয়েছেন এবং তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিমান দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী বলেন, আমি যা দেখেছি তাতে একজন ব্যক্তি জীবিত আছেন এবং তাকে মারাত্মক অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। আমরা ১৫ আরোহী এবং বিমানের দু’জন ক্রু সদস্যের মরদেহ উদ্ধার করেছি। তাতে মোট নিহত হয়েছেন ১৭ জন।