শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

দক্ষিণ ক্যারোলিনায় ইয়ানের আঘাত, অন্ধকারে সাড়ে তিন লাখ মানুষ

মোহাম্মদ খাইরুল আমিন • 01 অক্টোবর 2022, 09:36 সকাল • 329 বার পঠিত
দক্ষিণ ক্যারোলিনায় ইয়ানের আঘাত, অন্ধকারে সাড়ে তিন লাখ মানুষ

ফ্লোরিডায় ভয়াবহ তাণ্ডব চালিয়ে এবার দক্ষিণ ক্যারোলিনায় আঘাত হেনেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম শক্তিশালী হারিকেন ইয়ান।

এতে জানা যায় ,বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে অন্ধকারে রয়েছেন সাড়ে তিন লাখ মানুষ।

এদিকে জাতীয় হারিকেন সেন্টার (এনএইচসি) শুক্রবার জানায়, প্রতি ঘণ্টায় ১৪০ মিটার গতির ঝড় ধারণ করে হারিকেন ক্যাটাগরি ১ হিসেবে দক্ষিণ ক্যারোলিনার জর্জটাউনের কাছে ইয়ান আঘাত হানে।

পরবর্তীতে এটি গ্রীষ্মকারীন সাইক্লোনে পরিণত হয়। তবে ভয়ংকর ঝড়ের উদ্ভব, বন্যা ও ভয়াবহ বাতাসের জন্য উপকূলের বাসিন্দাদের সতর্ক করেছে এনএইচ।

হারিকেনের তাণ্ডবে বিধ্বস্ত ফ্লোরিডার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আমরা ধ্বংসের মাত্রা দেখতে শুরু করেছি।

এদিকে ইয়ান সম্পর্কে তিনি বলেন, আমাদের জাতীয় ইতিহাসের সবচেয়ে খারাপ ক্ষতি হিসেবে ইয়ান স্থান করে নিয়েছে। গত বুধবারই চতুর্থ ক্যাটাগরির ঝড় হিসেবে সেটি ফ্লোরিডার দক্ষিণ উপকূলে আঘাত হানে।