শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে ১২০ জনের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 30 অক্টোবর 2022, 08:45 সকাল • 275 বার পঠিত
দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে ১২০ জনের মৃত্যু

দক্ষিণ কোরিয়ার সিউলে হ্যালোইন পার্টিতে উৎসব পালন করার সময় পদদলিত হয়ে ১২০ জনের মৃত্যু হয়েছে।  এতে অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।

এদিকে স্থানীয় সময় গত (২৯ অক্টোবর) রাত ১১টার দিকে সিউলের ইওংসানগুয়ের ইটাওনে হ্যালোইন পার্টিতে একত্রিত হয়েছিলেন কয়েক লাখ লোক। কোভিড-১৯ মহামারির মধ্যে মাস্ক এবং সামাজিক দূরত্বের ব্যবস্থা ছাড়াই হ্যালোইন উইকএন্ড উদযাপন করতে সেখানে তারা ভিড় করেন।

একটি সংকীর্ণ রাস্তা ধরে হুড়োহুড়ি করে এই জনাকীর্ণ জমায়েত পার হতে গেলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সিউলের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের প্রধান চোই সেওং বিওম জানান, জরুরি কাজে নিয়োজিত কর্মীরা এখনো আহতদের হাসপাতালে নিতে ব্যস্ত সময় পার করছেন। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।