দক্ষিণ কোরিয়ার সমুদ্র সীমান্তে অবৈধভাবে চীনা জেলেদের অনুপ্রবেশ
দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ এবং জেলেরা দাবি করেছে, দক্ষিণ ও উত্তর কোরিয়ার মধ্যে সমুদ্র সীমান্তে অবৈধভাবে শত শত চীনা মাছ ধরার পাশাপাশি পরিবেশের ক্ষতি করছে।
ইয়োনপিয়ং দ্বীপের একটি জেলে সংগঠনের নেতা বলেন, এটি গত বছরের সংখ্যার চেয়ে প্রায় তিনগুণ বেশি। এই দ্বীপ থেকে, আপনি সহজেই উত্তর সীমা লাইনের কাছে চীনা মাছ ধরার নৌকার বহর দেখতে পাবেন।
দক্ষিণ কোরিয়ার মহাসাগর ও মৎস্যমন্ত্রী বলেছেন, অবৈধ মাছ ধরাকে অবশ্যই সম্পূর্ণরূপে নির্মূল করতে হবে। এমনকি তিনি সতর্ক করেছেন যে নজরদারি বাড়ানোর জন্য শিগগিরই ড্রোন এবং রোবট নিয়োগ করা হবে।
দক্ষিণ কোরিয়ার মৎস্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, আগামী মাসে যখন দুই দেশের বার্ষিক সভায় বিসয়টি নিয়ে আলোচনা করা হবে। তিনি বলেন, চীনা কর্তৃপক্ষকে আমরা বিষয়টি জানিয়েছি, তারা অবৈধ মাছ ধরা বন্ধ করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করছে।