দক্ষিণ কোরিয়ায় গোয়াংজুতে ভবন ধসে নিহত ৯, আহত ৮
অনলাইন নিউজ পোর্টাল
•
10 জুন 2021, 10:00 দুপুর
•
581 বার পঠিত
গতকাল বুধবার দক্ষিণ কোরিয়া গোয়াংজুতে বহুতল ভবন ভাঙার কাজ চলার সময় দুর্ঘটনাবশত একটি অংশ ব্যস্ত সড়কে একটি বাসের উপর ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই ৯ জন নিহত এবং ৮ জন আহত হন।
ওই দুর্ঘটনার পরপরই দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করলে, বের করে আনেন বেশ কয়েকটি মরদেহ। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকেই চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।