শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় আটকে পড়া ইরানের অর্থ ফেরত দেয়ার আহ্বান

অনলাইন নিউজ পোর্টাল • 12 এপ্রিল 2021, 11:46 দুপুর • 282 বার পঠিত
দক্ষিণ কোরিয়ায় আটকে পড়া ইরানের অর্থ ফেরত দেয়ার আহ্বান

দক্ষিণ কোরিয়ায় আটকে পড়া ইরানের বিপুল পরিমাণ অর্থ ফেরত দেয়ার জন্য সিউলের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি। তিনি রোববার তেহরান সফররত দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী জং সি গিউনের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান। 

ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘গত তিন বছর ধরে উত্তর কোরিয়ার পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের অবৈধ নিষেধাজ্ঞা অনুসরণ এবং দক্ষিণ কোরিয়ার ব্যাংকগুলো ইরানের তেল বিক্রির ৭০০ কোটি ডলার অর্থ আটকে রাখার কারণে এই অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

জাহাঙ্গিরি দক্ষিণ কোরিয়ার তীব্র সমালোচনা করে বলেন, ইরানে যখন করোনাভাইরাসসহ অন্যান্য কারণে প্রচণ্ডভাবে অর্থের প্রয়োজন তখন দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলো ওই অর্থের বিনিময়ে ইরানকে ওষুধ ও চিকিৎসা সামগ্রী পর্যন্ত সরবরাহ করতে অস্বীকৃতি জানিয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ইরানের অর্থ আটকে রাখার কারণে ক্ষতিপূরণ দেয়ার জন্যও দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান জানান।

এ সময় দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী বিগত অর্ধ শতকে ইরানের সঙ্গে তার দেশের ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করে স্বীকার করেন, এই সম্পর্ক মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়েছে। তবে দক্ষিণ কোরিয়া যে এই সম্পর্ককে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে চায় তার এই সফর সে প্রত্যয়ের প্রমাণ বলে তিনি দাবি করেন।