শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ার মন্ত্রিসভায় ব্যাপক রদ-বদল

অনলাইন নিউজ পোর্টাল • 17 এপ্রিল 2021, 03:20 দুপুর • 266 বার পঠিত
দক্ষিণ কোরিয়ার মন্ত্রিসভায় ব্যাপক রদ-বদল

স্থানীয় নির্বাচনে পরাজয়ের পর মন্ত্রিসভায় ব্যাপক রদ-বদল এনেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন। প্রধানমন্ত্রী ও ছয় মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বাদ দিয়ে নতুন মুখ নিয়োগ দিয়েছেন তিনি।

শুক্রবার সাবেক প্রধানমন্ত্রী চুং সিয়ে-কিয়ুনকে সরিয়ে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কিম বু-কিয়ুমকে। এছাড়া ভূমি, শিল্প, মৎস, শ্রম এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট।

নতুন নিয়োগ পার্লামেন্টে শুনানির পর চূড়ান্ত হবে। যদিও প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে নিয়োগ দিলে তা বাতিলের এখতিয়ার নেই দেশটির আইন প্রণেতাদের।

স্থানীয় নির্বাচনে কয়েকটি শহরের মেয়র পদে প্রেসিডেন্ট মুনের নেতৃত্বাধীন ডেমোক্র্যাটিক পার্টির পরাজয়ের পর এক সপ্তাহ পর এই রদবদল হলো। এই পরাজয়কে রাজনৈতিক কেলেঙ্কারি ও অর্থনৈতিক নীতির পরাজয় হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আগামী বছরের ৯ মার্চ অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই স্থানীয় নির্বাচন ছিল ক্ষমতাসীন দলের জন্য লিটমাস টেস্ট।