শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দক্ষিণ এশিয়ায় দারিদ্র্যের শঙ্কা

অনলাইন নিউজ পোর্টাল • 24 জুন 2020, 06:08 বিকাল • 420 বার পঠিত
দক্ষিণ এশিয়ায় দারিদ্র্যের শঙ্কা

গত কয়েক দশকে দক্ষিণ এশিয়ার শিশু স্বাস্থ্য, শিক্ষা এবং অন্যান্য ক্ষেত্রের অগ্রগতিতে আঘাত হানতে পারে করোনাভাইরাস (কোভিড-১৯)। এতে এ অঞ্চলের লাখ লাখ পরিবার আবারো দারিদ্রতায় নিমজ্জিত হওয়ার শঙ্কা প্রকাশ করেছে ইউনিসেফ। দক্ষিণ এশিয়া বিশ্বের এক-চতুর্থাংশ জনসংখ্যার আবাসভূমি। এ অঞ্চলে করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় ৬০ কোটি শিশুর ওপর তাৎক্ষণিক বা দীর্ঘমেয়াদি ভয়াবহ প্রভাব পড়বে বলে মনে করছে সংস্থাটি।

ইউনিসেফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘লাইভস আপএন্ডেড’ শীর্ষক নামক এক প্রতিবেদনে দক্ষিণ এশিয়ায় করোনাভাইরাসের প্রভাব তুলে ধরা হয়েছে। এ অঞ্চলের সরকারগুলোর প্রতি জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেয়ার আহবান করা হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মহামারির কারণে মারাত্মকভাবে ব্যাহত হয়েছে টিকাদান, পুষ্টি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা। যা পরবর্তী ছয় মাসের জন্য হুমকির মুখে ফেলছে চার লাখ ৫৯ হাজার শিশু ও মায়ের জীবন।

সারাদেশে ইউনিসেফ’র স্বাস্থ্য কেন্দ্রগুলোতে অপুষ্টির চিকিৎসায় ব্যবহৃত থেরাপিউটিক দুধ সরবরাহ করা হয়েছে। তবে তীব্র অপুষ্টিজনিত সমস্যায় আক্রান্ত শিশুদের সেবা গ্রহণের হার জানুয়ারি থেকে মে মাসের মধ্যবর্তী সময়ে কমেছে ৭৫ শতাংশ। মহামারির পরোক্ষ কারণেই আগামী ছয় মাসে বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী ২৮ হাজারেরও বেশি শিশুর মৃত্যুর ঝুঁকি রয়েছে। 

দক্ষিণ এশিয়ায় ইউনিসেফের আঞ্চলিক পরিচালক জ্যাঁ গফ বলেন, লকডাউন ও অন্যান্য পদক্ষেপসহ মহামারির পার্শ্বপ্রতিক্রিয়া নানাভাবে দক্ষিণ এশিয়ার শিশুদের জন্য ক্ষতি হচ্ছে। এতে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সংকটের প্রভাব পড়বে। এখনই জরুরি পদক্ষেপ না নিলে একটি প্রজন্মের আশা ও ভবিষ্যৎ ধ্বংস করে দেয়ার শঙ্কা রয়েছে।