শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

দক্ষিণ চীন সাগরের ওপর চীনের ঐতিহাসিক কোন অধিকার নেই

অনলাইন নিউজ পোর্টাল • 28 জুলাই 2020, 08:23 রাত • 156 বার পঠিত
দক্ষিণ চীন সাগরের ওপর চীনের ঐতিহাসিক কোন অধিকার নেই

আন্তর্জাতিক সমুদ্র আইন নিয়ে চীনের অবজ্ঞা দক্ষিণ চীন সাগরের প্রতিবেশী দেশগুলির সাথে দেশটির সম্পর্ক দারুণভাবে ব্যাহত করছে।

সম্প্রতি ফিলিপাইন প্রকাশ্যে চীনকে ২০১৬ সালের সালিশি রায় মেনে চলার আহ্বান জানায়, যাতে বলা হয়েছে—দক্ষিণ চীন সাগরের ওপর চীনের ঐতিহাসিক কোন অধিকার নেই। সমুদ্র আইন সম্পর্কিত জাতিসংঘের কনভেনশনসহ চীনকে আন্তর্জাতিক সমুদ্র আইন মেনে চলার বাধ্যবাধকতার কথা স্মরণ করিয়ে দিয়েছেন ফিলিপাইনের পররাষ্ট্র সচিব। 

একইভাবে ইন্দোনেশিয়াও রিয়াও দ্বীপপুঞ্জের আশপাশে মহড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দক্ষিণ চীন সাগরে চীনের ঐতিহাসিক অধিকার থাকার দাবি প্রত্যাখ্যান করে বেইজিংকে হেগের স্থায়ী সালিশি আদালতের ২০১৬ সালের রায়কে সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন।

২০১৬ নেদারল্যান্ডসের হেগের স্থায়ী সালিশি আদালত রায় দেয়, দক্ষিণ চীন সাগরের ওপর চীনের কোন ঐতিহাসিক অধিকার নেই।