শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

দক্ষিণ চীন সাগরে টহল প্রত্যাহার করা হবে না: রদ্রিগো দুতার্তে

অনলাইন নিউজ পোর্টাল • 05 মে 2021, 02:03 দুপুর • 236 বার পঠিত
দক্ষিণ চীন সাগরে টহল প্রত্যাহার করা হবে না: রদ্রিগো দুতার্তে

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে জানিয়েছেন, দক্ষিণ চীন সাগরে টহলরত নৌবাহিনী ও কোস্ট গার্ডের জাহাজ তিনি প্রত্যাহার করবেন না। দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের সার্বভৌমত্ব নিয়ে কোনো রকম আপস করা হবে না বলেও জানিয়ে দেন তিনি।

দক্ষিণ চীন সাগরে তৎপরতা নিয়ে সম্প্রতি চীন ও ফিলিপাইনের মধ্যে উত্তেজনা বেড়েছে। ফিলিপাইনের প্রেসিডেন্ট জানান, যদিও ফিলিপাইন তাদের ‘ভালো বন্ধু’ চীনের কাছ থেকে বিনা মূল্যে কভিড-১৯ টিকাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছে, তবু এ জলপথ নিয়ে কোনো ধরনের তর্ক চলতে পারে না।

তিনি বলেন, ‘আমি চীনকে বলতে চাই, আমরা কোনো ঝামেলা চাই না। তবে আপনারা যদি আমাদের এ বিষয়ে ছাড় দিতে বলেন, তবে বলব, না। কিছু বিষয় আছে, যা নিয়ে ছাড় দেওয়া চলে না। যেমন এ ক্ষেত্রে পিছু হটা। এটা কঠিন। আমরা আশা করি, তারা এটা বুঝতে পারবে। আমার দেশকে রক্ষায় আমি আগ্রহী।’