শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ড

অনলাইন নিউজ পোর্টাল • 25 আগস্ট 2020, 01:19 দুপুর • 146 বার পঠিত
দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ড

দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক ১৩৯ বছরের পুরনো একটি মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মসজিদটি দুরবান শহরে অবস্থিত। সোমবার গ্রে স্ট্রিট নামের মসজিদে অগ্নিকাণ্ড ঘটে। মসজিদটিতে একসঙ্গে প্রায় ৭ হাজার মানুষ নামাজ আদায় করতে পারেন। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

তবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎ সংযোগে ত্রুটি থেকেই হয়তো অগ্নিকাণ্ডের ঘটনা হতে পারে। এরইমধ্যে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে নিয়েছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

অনেক বিখ্যাত মানুষ বিভিন্ন সময়ে গ্রে স্ট্রিট এই মসজিদ পরিদর্শন করেছেন। তাদের মধ্যে রয়েছেন নেলসন ম্যান্ডেলা, ব্রিটিশ গায়ক ইউসুফ ইসলাম, বক্সিং কিং মোহাম্মদ আলীসহ অনেকে।