ডিসেম্বরে পণ্য রফতানির রেকর্ড
মোহাম্মদ খাইরুল আমিন
•
02 জানুয়ারী 2022, 07:21 বিকাল
•
238 বার পঠিত
বিশ্বব্যাপী যখন করোনা ভাইরাসের প্রকোপ তীব্র আকারে চলছে সেই সময়েও গত ডিসেম্বরে রেকর্ড ৪৯১ কোটি ডলারের পণ্য রফতানি করেছে বাংলাদেশ। কোনো একক মাস হিসেবে দেশের ইতিহাসে সর্বোচ্চ রফতানির রেকর্ড এটি।
২০২০ সালের ডিসেম্বরের তুলনায় এ আয় ৪৮ শতাংশ বেশি। বছরের শেষ চার মাসে এ হারেই রফতানি বেড়েছে। রোববার প্রকাশিত রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে দেখা যায়, ২০২১ সালের ডিসেম্বরে লক্ষ্যমাত্রার তুলনায় রফতানি বেশি হয়েছে ২৫ শতাংশেরও বেশি। আগের বছরের ডিসেম্বরের তুলনায় এ আয় ১৬০ কোটি ডলার বেশি। আগের ডিসেম্বরে রফতানির পরিমাণ ছিল ৩৩১ কোটি ডলার।