শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ডিসেম্বরে নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন: ইসি

মোহাম্মদ খাইরুল আমিন • 26 ফেব্রুয়ারি 2025, 09:54 রাত • 188 বার পঠিত
ডিসেম্বরে নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন: ইসি

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ার ইসলাম সরকার জানিয়েছেন, ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ভোটার তালিকা হালনাগাদ বিষয়ে মুন্সিগঞ্জে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইসি আনোয়ার ইসলাম বলেন, "ভোটার রেজিস্ট্রেশনে আশাব্যঞ্জক সাড়া পাচ্ছি। জনগণ ভোট দিতে আগ্রহী বলেই প্রধান উপদেষ্টা কিছুটা সংস্কার হলে ডিসেম্বরে, আর বড় সংস্কার হলে জুনে নির্বাচনের কথা বলেছেন। তবে ডিসেম্বরে নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়েই আমরা প্রস্তুতি নিচ্ছি।"

তিনি আরও বলেন, "ডিসেম্বরে নির্বাচন করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে, এবং আগামী ২-৩ মাসের মধ্যে আরও উন্নতি হবে।"

সংসদ নির্বাচনের আসন পুনঃবিন্যাসের জন্য বিদ্যমান আইনের সংস্কার প্রয়োজন, যা নির্বাচন কমিশন কাজ করছে বলে জানান ইসি আনোয়ার ইসলাম।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত। এছাড়া পুলিশ সুপার শামসুল আলম সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।