শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ডিসেম্বর নির্বাচন সামনে রেখে সংস্কার কার্যক্রমে গতি আনতে তাগিদ

মোহাম্মদ খাইরুল আমিন • 12 এপ্রিল 2025, 09:07 রাত • 158 বার পঠিত
ডিসেম্বর নির্বাচন সামনে রেখে সংস্কার কার্যক্রমে গতি আনতে তাগিদ

জাতীয় নির্বাচনকে সামনে রেখে চলমান সংস্কার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি আজ যমুনায় নিজের সরকারি বাসভবনে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ এবং সদস্য ড. বদিউল আলম মজুমদারের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান। বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও উপস্থিত ছিলেন।

কমিশনের দুই সদস্য কমিশনের কার্যক্রমের অগ্রগতির বিস্তারিত তুলে ধরেন। তারা জানান, বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথকভাবে আলোচনা চলছে এবং এখন পর্যন্ত ৮টি দলের সঙ্গে আলোচনা শেষ হয়েছে। আগামী বৃহস্পতিবার বিএনপির সঙ্গে বৈঠক নির্ধারিত রয়েছে।

এছাড়াও, জনমত যাচাই ও জনসচেতনতা বৃদ্ধির জন্য নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে তারা উল্লেখ করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ জোরদার করে এবং সংস্কার কার্যক্রমকে ত্বরান্বিত করে আগামী ডিসেম্বর মাসে একটি অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।