শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে

মোহাম্মদ খাইরুল আমিন • 21 মার্চ 2024, 02:11 দুপুর • 632 বার পঠিত
দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বৃহস্পতিবার সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা এবং বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ঢাকা, টাঙ্গাইল, রংপুর, রাজশাহী, সৈয়দপুর, ময়মনসিংহে সামান্য বৃষ্টিপাত হয়েছে। তবে রাজারহাটে সর্বোচ্চ ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনি¤œ তাপমাত্রা ছিল দিনাজপুরে ১৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। ঢাকায় বাতাসের গতি ও দিক সম্পর্কে বলা হয়েছে, পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ ঢাকায় সূর্যাস্ত ৬টা ১০ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সুর্যোদয় ৬টায়।