শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দিনাজপুর অল্পের জন্য রক্ষা পেলেন ট্রেনের শত শত যাত্রী

মোহাম্মদ খাইরুল আমিন • 16 নভেম্বর 2022, 07:59 সকাল • 242 বার পঠিত
দিনাজপুর অল্পের জন্য রক্ষা পেলেন ট্রেনের শত শত যাত্রী

দিনাজপুর উপজেলার ধামইড় ইউনিয়ের গোবিন্দপুরের মেহেরবাগ অরক্ষিত রেলক্রসিংয়ে আলু বোঝাই ভটভটির সঙ্গে একতা এক্সপ্রেস নামে একটি ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ট্রেনে থাকা শত শত যাত্রী।

মঙ্গলবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে বিরল এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে ভটভটির চালক নিখোজ রয়েছেন।

এদিকে দিনাজপুর রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত সুপারেন্টেডেন্ট মোশাররফ হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।

সংঘর্ষের ভটভটিটি দুমড়ে-মুচড়ে যায়। আর ট্রেনটির সামনের লাইট ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার ফলে ট্রেনটি সেখানে ২০ মিনিট আটকে ছিল।

জানা গেছে, ইঞ্জিনচালিত একটি ভটভটি ৭০ থেকে ৮০ বস্তা আলু নিয়ে রেলক্রসিংয়ের লাইনের ওপর উঠে বন্ধ হয়ে যায়। ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনটি রেল লাইনের ওপরে উঠে থাকা ভটভটিকে ধাক্কা দেয়। এতে ভটভটিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রেনটির সামনের লাইটের ক্ষতিসাধন হয়। পরে মঙ্গলপুর স্টেশনে গিয়ে ক্ষতিগ্রস্ত ট্রেনের লাইটটি মেরামত করা হয়।

স্থানীয়রা জানান, কোনো লাইনম্যান ছাড়াই এই রেলক্রসিংয়ে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ ও যানবাহন চলাচল করে। এদিন অল্পের জন্য ট্রেনের অনেক যাত্রী প্রাণে বেঁচে গেছেন।