দিনাজপুর ঘন কুয়াশায় বিপর্যস্ত হিলির জনজীবন, তাপমাত্রা ১২. ৭
মোহাম্মদ খাইরুল আমিন
•
01 জানুয়ারী 2022, 10:50 দুপুর
•
323 বার পঠিত
দিনাজপুরের হিলিসহ আশপাশের জনপথ ঘন কুয়াশায় ঢেকে গেছে। এতে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
এদিকে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২. ৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।
আর জানা যায় , ঘন কুয়াশার ফলে সকালেই হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাফেরা করতে দেখা গেছে। শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে অনেক স্থানে মানুষ আগুন জ্বালিয়ে উত্তাপ নিতেও দেখা গেছে।
দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ, আর গতিবেগ ঘণ্টায় ৪ থেকে ৬ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘণ্টায় ৯ থেকে ১২ কিলোমিটার পর্যন্ত উন্নীত হওয়ার কথা জানিয়েছেন তিনি।