দিল্লিতে তৃতীয় দিনের মতো তাপ পড়া অব্যাহত আছে
দিল্লিতে তৃতীয় দিনের মতো তাপ পড়া অব্যাহত আছে। শহরটিতে তাপমাত্রা ৪৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ভারতের আবহাওয়া অফিস জানায়, দিল্লিতে যে তাপমাত্রা রেকর্ড হয়েছে তা ২০১২ সালের পর জুলাইয়ে সবচেয়ে বেশি। আগামী ৭ জুলাই পর্যন্ত দিল্লিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
২০১২ সালের ২ জুলাই রাজধানী দিল্লিতে বর্ষা মৌসুমের সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৪৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গেশপুরের পর্যবেক্ষণকেন্দ্রও ওই দিন ৪৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে।
শহরের লোদি রোড, রিজ, নারালা, নাজাফগড় ও প্রিতমপুরে স্বাভাবিকের চেয়ে অন্তত ৭ ডিগ্রি তাপমাত্রা বেশি ছিল। মূলত সমভূমি অঞ্চলগুলোতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় এবং স্বাভাবিকের চেয়ে ৪ দশমিক ৫ ডিগ্রির ওপরে গেলেই তাপপ্রবাহ সম্পর্কে সতর্ক করা হয়।
আবহাওয়া অফিস বলছে, সামনে আরও কয়েকটি তাপপ্রবাহ আসতে পারে। যা স্বাভাবিকের চেয়ে ৬ দশমিক ৫ ডিগ্রি বেশি হতে পারে।