দিল্লি নয়, এবার ঢাকাতেই অস্ট্রেলিয়ার ভিসা প্রসেসিং
ওএনপি২৪ নিউজ ডেস্ক
•
20 মার্চ 2025, 03:04 দুপুর
•
233 বার পঠিত
বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া এখন থেকে ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ার হাইকমিশন থেকেই সম্পন্ন করা হবে। আগে যেখানে ভিসা ইস্যুর কাজ নয়াদিল্লি থেকে করা হতো, এবার সেই প্রক্রিয়া সরাসরি ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান।
এদিন, অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এক ফোনালাপে এই সিদ্ধান্তের কথা জানান এবং উল্লেখ করেন যে এটি অবিলম্বে কার্যকর হবে।
প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অনুরোধের পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়া এই সিদ্ধান্ত নেয়। এর আগে, বাংলাদেশিদের ভিসা প্রসেসিং অস্ট্রেলিয়ার নয়াদিল্লি অফিসের মাধ্যমে সম্পন্ন হতো।