ডিজিটাল নিরাপত্তা আইন নাম পরিবর্তিত হয়ে সাইবার নিরাপত্তা আইন
অনলাইন নিউজ পোর্টাল ২৪
•
07 আগস্ট 2023, 04:20 দুপুর
•
257 বার পঠিত
ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তিত হয়ে সাইবার নিরাপত্তা আইন হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ সোমবার (৭ আগস্ট ) এ তথ্য জানান তিনি।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে যেসব ধারা ছিল, সেসব ধারা রেখে সাইবার নিরাপত্তা আইন করা হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের সরকার। সেজন্য যেসব কারণে মিসইউজ এবং অ্যাবিউজ হয়, আইনের মাধ্যমে আমরা সেটাকে বন্ধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছি।
তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল নয়, পরিবর্তন হচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আইন নাম পরিবর্তন করে সাইবার সিকিউরিটি আইন নামে করা হচ্ছে।
তিনি আরো বলেন, আগের আইনে ছিল জেল-জরিমানা। কিন্তু এই আইনে থাকবে শুধু জরিমানা।