শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ডিএমপির অভিযানে রাজধানীতে ৭৪ জন আটক

অনলাইন নিউজ পোর্টাল • 09 ডিসেম্বর 2021, 01:48 দুপুর • 303 বার পঠিত
ডিএমপির অভিযানে রাজধানীতে ৭৪ জন আটক

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ অভিযানে ৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫৫ হাজার ৮৮ পিস ইয়াবা, ২০৩.৫ গ্রাম ১৭০ পুরিয়া হেরোইন, ২৩ কেজি ২২০ গ্রাম গাঁজা, ৩১০ বোতল দেশীয় মদ, ১৩ পিস নেশাজাতীয় ইনজেকশন ও ৯ হাজার পিস ট্যাপেনটাডেল জব্দ করা হয়।