শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ডিএমপির ৭ উপ-পুলিশ কমিশনারের বদলি

মোহাম্মদ খাইরুল আমিন • 17 আগস্ট 2024, 07:07 বিকাল • 203 বার পঠিত
ডিএমপির ৭ উপ-পুলিশ কমিশনারের বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।

বদলি কর্মকর্তারা হলেন- ফারুক আহমেদ, মো. আসফিকুজ্জামান আকতার, মো. শাহরিয়ার আলী, রওনক জাহান, মোহাম্মদ রুহুল কবীর খান, রওনক আলম, মোহাম্মদ সোহেল রানা।