শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

ডিবিতে বিএনপি নেতা রিজভীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে হিরো আলম

অনলাইন নিউজ পোর্টাল ২৪ • 06 আগস্ট 2023, 03:59 দুপুর • 319 বার পঠিত
ডিবিতে বিএনপি নেতা রিজভীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে হিরো আলম

রোববার (৫ আগস্ট) দুপুর ১২টার দিকে হিরো আলম বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে যান।

এ সময় হিরো আলম গণমাধ্যমকে বলেন, রিজভী আমাকে পাগল এবং অশিক্ষিত বলেছেন। তিনি আমাকে পাগল ও অশিক্ষিত কেন বলবেন?

তিনি আরও বলেন, আমি কখনও বিএনপি কিংবা আওয়ামী লীগকে নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলিনি। তারা আমাকে নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা কেন বলবে? রিজভী আমাকে অবমাননা করে কথা বলেছেন। তাই আমি বিচার চাইতেই এসেছি ডিবি কার্যালয়ে ।

 এর আগে, সম্প্রতি বিএনপির এক পদযাত্রা কর্মসূচির উদ্বোধনকালে রুহুল কবির রিজভী ‘অর্ধ পাগল’ ও ‘অশিক্ষিত’ হিসেবে অভিহিত করেন হিরো আলমকে ।

রিজভীর এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন হিরো আলম। তিনি বলেন, আমাকে অশিক্ষিত বলে আপনারা নিজেদেরও অশিক্ষিত বলে গালি দিচ্ছেন। কারণ, আপনাদের দলের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদ জিয়া কিন্তু এইট পাশ ছিলেন। আমি সেভেন পাশ। এক ক্লাশ নিচে।