ডিআইজি প্রিজন্স পার্থ গোপালের ৮ বছরের কারাদণ্ড
সিলেট কেন্দ্রীয় কারাগারের উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) পার্থ গোপালের ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঘুষ গ্রহণ ও অর্থপাচার আইনে করা মামলায় শুরুতে বরখাস্তকৃত করা হয়েছিল।
রোববার (৯ জানুয়ারী ২০২২) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালত এ রায় ঘোষণা করেন।
এদিন কারাগার থেকে আসামি পার্থ গোপাল আদালতে হাজির করা হয়। এরপর তার উপস্থিতিতে রায় পড়া শুরু করেন বিচারক। রায় পড়া শেষ হলে আদালত তাকে বছরের কারাদণ্ড দেন। এর আগে গত ২৭ ডিসেম্বর এ দুদক যুক্তিতর্ক উপস্থাপনে আসামি পার্থ গোপালের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। অন্যদিকে আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপনে নির্দোষ দাবি করে খালাস প্রত্যাশা করেন। যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে আদালত রায়ের জন্য ৯ জানুয়ারি দিন ধার্য করেন।
২০২০ সালের ২৪ আগস্ট আসামি পার্থ গোপালের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. সালাহউদ্দিন ১৪ জনকে সাক্ষী করে আদালতে এ অভিযোগপত্র জমা দেন। এরপর গত বছরের ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ দুদকের দেয়া অভিযোগপত্র গ্রহণ করেন। একইসঙ্গে মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-১০ এ বদলির আদেশ দেন।
গত ৪ নভেম্বর ২০২১ আদালত আসামি পার্থ গোপালের অব্যাহতির আবেদন খারিজ করে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এর মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়। গত ১৫ ডিসেম্বর মামলার বাদী দুদকের সহকারী পরিচালক মো. সালাউদ্দিনের জবানবন্দি গ্রহন করেন আদালত। মধ্য দিয়ে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।