ডি-৮ মন্ত্রিপরিষদের সভাপতি হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী
অনলাইন নিউজ পোর্টাল
•
08 এপ্রিল 2021, 09:04 রাত
•
326 বার পঠিত
উন্নয়নশীল দেশগুলোর জোট ডি-৮ এর কাউন্সিল অব মিনিস্টার্সের সভাপতির দায়িত্ব নিয়েছেন বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বুধবার ভার্চুয়াল সভায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে ডি-৮ কাউন্সিল অব মিনিস্টার্সের সভাপতি হিসেবে তার মেয়াদ সফলভাবে সমাপ্ত করায় অভিনন্দন জানান এবং ডি-৮ কে গতিশীল করার লক্ষ্যে সক্রিয় পদক্ষেপ গ্রহণে ডি-৮ মহাসচিবকে ধন্যবাদ জানান।
পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ ১৯৯৯-২০০১ মেয়াদে সফলভাবে ডি-৮ এর সভাপতির দায়িত্ব পালন করে এবং দুই দশক পর দশম ডি-৮ শীর্ষ সম্মেলনে দ্বিতীয়বারের মতো সভাপতির দায়িত্ব নেবে বাংলাদেশ।