শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ধ্বংসাত্মক কিশোর গ্যাং

অনলাইন নিউজ পোর্টাল • 24 সেপ্টেম্বর 2021, 06:10 সকাল • 242 বার পঠিত
ধ্বংসাত্মক কিশোর গ্যাং

অপ্রতিরোধ্য হয়ে উঠছে কিশোর গ্যাং। নিজেদের আধিপত্য ধরে রাখার জন্য একই এলাকায় অন্যান্য গ্রুপের সঙ্গে প্রায়ই কোন্দলে লিপ্ত হয়। তাদের ক্ষমতা জাহির করতে মারামারি করাসহ অনেক সময় খুন করতেও দ্বিধাবোধ করে না। শুধু তাই নয়, তারা পাড়া মহল্লার প্রভাবশালী, মাস্তান বা বড় ভাইদের হয়ে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। দলবেঁধে মাদক সেবন করার পাশাপাশি পাড়া-মহল্লায় নারীদের উত্ত্যক্ত করে। ঝুঁকিপূর্ণ বাইক ও কার রেসিং তাদের ‘ফ্যাশন’। তুচ্ছ ঘটনায় মারামারি ও ঝগড়া ফ্যাসাদে জড়িয়ে পড়ছে এসব কিশোর। নানা অযুহাতের মাধ্যমে অভিভাবকদের ফাঁকি দিয়ে তারা এসব অপরাধে জড়িয়ে পড়েন। এতে তাদের নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকরাও।