শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ধর্মঘটের প্রভাব মুক্ত রয়েছে আখাউড়া স্থলবন্দর

অনলাইন নিউজ পোর্টাল • 06 নভেম্বর 2021, 06:58 বিকাল • 312 বার পঠিত
ধর্মঘটের প্রভাব মুক্ত রয়েছে আখাউড়া স্থলবন্দর

দেশব্যাপী পরিবহন ধর্মঘট চললেও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম যথারীতি চালু রয়েছে। শনিবার সকাল থেকে এ বন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় গেছে পণ্যবাহী ট্রাক। আগরতলা থেকেও পণ্য এসেছে আখাউড়ায়।
শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করে আখাউড়া স্থলবন্দর ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, এ স্থলবন্দরে পরিবহন ধর্মঘটের কোনো প্রভাব পড়েনি। সকাল থেকেই আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
 
আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, এখন পর্যন্ত স্থলবন্দরে আমদানি-রফতানি স্বাভাবিক আছে। পণ্য পরিবহনের পাশাপাশি যাত্রী পারাপারও স্বাভাবিকভাবেই চলছে।