শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ধর্মীয় ছুটি উপলক্ষ্যে ৫ হাজারের বেশী বন্দীকে ক্ষমা করেছে ইরান

অনলাইন নিউজ পোর্টাল • 27 জুন 2021, 08:00 রাত • 2,177 বার পঠিত
ধর্মীয় ছুটি উপলক্ষ্যে ৫ হাজারের বেশী বন্দীকে ক্ষমা করেছে ইরান

শিয়া ধর্মীয় ছুটির দিন উদযাপন উপলক্ষ্যে ৫ হাজারের বেশী বন্দীকে ক্ষমা ঘোষণা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শনিবার দেশটির সরকারী ওয়েবসাইটে এক বিবৃতিতে এ খবর জানানো হয়।

বিবৃতিতে বিস্তারিত উল্লেখ না করে জানানো হয়, ৫ হাজার ১৫৬ জন বন্দীকে ক্ষমা অথবা তাদের সাজা কমানো হয়েছে।

গত মঙ্গলবার শিয়া ইসলামের অন্যতম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ইমাম রেজার জন্মবার্ষিকী উপলক্ষ্যে এই বন্দীদের ক্ষমা করা হয়েছে। ধর্মীয় বিভিন্ন ছুটির দিনের মধ্যে ইমাম রেজার জন্মবার্ষিকী অন্যতম, এদিন উপলক্ষ্যে সর্বোচ্চ নেতা প্রতি বছর বন্দীদের ক্ষমা করেন।