শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ধেয়ে আসছে ৬০ কিলোমিটার বেগে ঝড়, সতর্কতা সংকেত

onp24 • 02 জুলাই 2023, 11:43 দুপুর • 374 বার পঠিত
ধেয়ে আসছে ৬০ কিলোমিটার বেগে ঝড়, সতর্কতা সংকেত

ঘণ্টায় ৪৫ কিলোমিটার থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত বেগে দেশের ১৮ অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, এ সময় ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রপাত হতে পারে। ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এসব এলাকার নদীবন্দরকে।

আবহাওয়ার পূর্বাভাসে রোববার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য  এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি. মি বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রপাত হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, দেশে সর্বোচ্চ ১৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে  শনিবার রাত পর্যন্ত তার আগের ২৪ ঘণ্টায় । এ সময়ে রাজধানী ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৮২ মিলিমিটার।