শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ধীরে ধীরে খুচরা বাজারেও কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

অনলাইন নিউজ পোর্টাল • 23 সেপ্টেম্বর 2020, 04:13 দুপুর • 229 বার পঠিত
ধীরে ধীরে খুচরা বাজারেও কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

পাইকারি বাজারের পর ধীরে ধীরে খুচরা বাজারেও কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। শেষ দু’দিনে পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ৫ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে। অন্যদিকে, খুচরা বাজারে সর্বোচ্চ পাঁচ টাকা কমেছে প্রতি কেজি পেঁয়াজের দাম।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারের  চিত্র ।

গত ১৪ সেপ্টেম্বর ভারত বাংলাদেশে পেয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়ার পর ‘সেঞ্চুরি’ হাঁকায় পেঁয়াজের দাম। তবে চলতি সপ্তাহে আবারও ভারত এবং পাশপাশি মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি হওয়ায় দাম করতে শুরু করেছে। গত দু’দিনে পাইকারি বাজারে দাম কমলেও তার প্রভাব পড়েনি খুচরা বাজারে। তবে বুধবার পেঁয়াজ কিছুটা কম দামে কিনতে পারছেন বলে জানান ক্রেতারা। বিক্রেতারা বলছেন, পেঁয়াজের দাম আরও কমবে।

রাজধানীর বৃহৎ পাইকারি বাজার শ্যামপুরে দেশি ও আমদানি করা— দুই ধরনের পেঁয়াজের দামই অপরিবর্তিত। পাইকারি বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬৫ থেকে ৭০ টাকায়। আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০ থেকে ৫৫ টাকায়।

স্থিতিশীল আছে কারওয়ান বাজারের পাইকারি দরও। কারওয়ান বাজারে দেশি পেঁয়াজের কেজি ৭২ থেকে ৭৫ টাকা। আকারে বড় পেঁয়াজের দর কেজি প্রতি ৮০ টাকা। আর আমদানি করা পেঁয়াজের দাম কেজি প্রতি ৫২ থেকে ৫০ টাকা।