ধানের ভালো দাম পাওয়ায়: কৃষকের মুখে খুশির ঝিলিক
বোরো ফসলের মাঠে এখন পাকা ধানের সোনালি হাসি। উজ্জ্বল রোদে সেই ঝলমল করে উঠছে। কৃষক কাস্তে নিয়ে ধান কাটার উৎসবে নেমে পড়েছেন। আবহাওয়া ও পরিবেশ অনুক‚ল থাকায় এ বছর ধানের ফলন ভালো হয়েছে। অতিবৃষ্টির পূর্বাভাস থাকলেও শেষ পর্যন্ত কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই দ্রুতসময়ের মধ্যে শেষের পথে হাওরের ধানকাটা। মাড়াই-ঝাড়াই শেষে এখন চলছে পরিবহন।
নরসুন্দা নদীর তীরে চামড়া নৌবন্দরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আসছে একের পর এক ধানবোঝাই নৌকা। নৌকা থেকেই ট্রাকে তুলে পরিবহন করা হচ্ছে ধান। বাম্পার ফলন আর বাজারে দাম বেশ পাওয়ায় খুশি কৃষক। অনেকেই বন্দরের আড়তগুলোতে বিক্রি করে দিচ্ছেন আধা শুকানো ধান। বন্দরের ঘাটে প্রায় ৫০টি আড়তে চলছে নতুন ধান কেনাবেচা।
------এদিকে ধানের দাম ভালো থাকায় খুশি কৃষক। ঘাটেই ধান বিক্রি হচ্ছে সাড়ে ৭৫০ থেকে ৯৫০ টাকা মণ দরে। বাজারে দাম বেশি থাকায় সরকারি গুদামে ধান দিতে খুব বেশি আগ্রহ নেই কৃষকের। ব্যবসায়ীরা বলছেন, এবার আবহাওয়া ভালো থাকায় আরো বেশি দাম পাওয়ার আশায় কৃষকরা ধান বিক্রি করছেন কম।