শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৫

মোহাম্মদ খাইরুল আমিন • 07 জানুয়ারী 2023, 11:15 দুপুর • 373 বার পঠিত
ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৫

ঢাকার ধামরাইয়ে একটি বাসায় গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছে।  পরিবারের সবাইকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

জানা যায় আজ শনিবার ভোর ৫টার দিকে ধামরাই উপজেলার কুমড়াইল কবরস্থানের সংলগ্ন দুতলা বাড়ির নিচ তলায় এই দুর্ঘটনা ঘটে। মনজুরুলের বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জের উপজেলার।

দগ্ধরা হলেন- গার্মেন্টস কর্মী মনজুরুল (৩২), তার স্ত্রী জোসনা (২৫), তাদের দেড় বছরের মেয়ে শিশু মরিয়ম, স্ত্রীর বড় বোন হোসনা (৩০) এবং ভাগনি সাদিয়া (১৮)।

স্বজনদের ধারণা, ভোরে রান্নার জন্য উঠে আগুন জ্বালানোর পর লিকেজ থেকে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণ হয়ে তারা দগ্ধ হয়েছেন।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আউয়ুব হোসেন জানান, তাদের সবার শরীরেই গুরুতর দগ্ধ হয়েছে। তাদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।