শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঢাকায় পৌঁছেছে মেট্রোরেলের ছয় কোচের দ্বিতীয় সেট ট্রেন

অনলাইন নিউজ পোর্টাল • 02 জুন 2021, 10:04 রাত • 787 বার পঠিত
ঢাকায় পৌঁছেছে মেট্রোরেলের ছয় কোচের দ্বিতীয় সেট ট্রেন

ঢাকায় পৌঁছেছে মেট্রোরেলের ছয় কোচের আরেক সেট ট্রেন। মঙ্গলবার রাতে দুটি বার্জে ট্রেনটি নদী পথে মেট্রোরেলের দিয়াবাড়ি ডিপো সংলগ্ন তুরাগ নদী ঘাটে এসে পৌঁছায়। এরপর এসব কোচ উত্তরায় মেট্রোরেলের ডিপোতে নেয়া হবে। ডিপোতে নেয়ার পর দ্বিতীয় সেট ট্রেনের ১৯ ধরনের পরীক্ষা করা হবে।

এ তথ্য জানিয়েছেন মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।

২১ এপ্রিল জাপানের কোবে বন্দর থেকে দ্বিতীয় ট্রেন সেটটি জাহাজে যাত্রা করে। এরপর ৯ মে বাংলাদেশের মোংলা বন্দরে পৌঁছায়। পরে আনুষঙ্গিক কাজ শেষে ২৪ মে বার্জে করে নদী পথে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। কিন্তু ঘূর্ণিঝড় যশের কারণে বার্জগুলো ২৬ মে থেকে দুদিন ঝালকাঠিতে নোঙর করে রাখা হয়। ২৮ মে ফের যাত্রা করে মঙ্গলবার এসে পৌঁছায়।

ডিএমটিসিএল'র ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বলেন, প্রথমটির মতো দ্বিতীয় ট্রেন সেটটিও ডিপোতে আনার পর ১৯ ধরনের পরীক্ষা করা হবে। এরপর বলা যাবে কবে নাগাদ পরীক্ষামূলক যাত্রা করা হবে। আগামী আগস্ট মাস নাগাদ ট্রায়াল রান শুরু করা যাবে বলে আশা করছি।