শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঢাকায় পৌঁছেছে মেট্রোরেলের বগি

অনলাইন নিউজ পোর্টাল • 22 এপ্রিল 2021, 09:28 সকাল • 837 বার পঠিত
ঢাকায় পৌঁছেছে মেট্রোরেলের বগি

মেট্রোরেলের বগির প্রথম চালান ঢাকায় পৌঁছেছ। নির্ধারিত সময়ের দুদিন আগেই বুধবার (২১ এপ্রিল) বিকেল সোয়া চারটার দিকে বগিগুলো উত্তরার দিয়াবাড়ি জেটিতে পৌঁছায়। 
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এ তথ্য নিশ্চিত করে জানান, প্রথম চালানে মেট্রোরেলের ছয়টি বগি আছে। ২৩ এপ্রিল বগিগুলো  আসার কথা ছিল। গত ৪ মার্চ জাপানের কোবে বন্দর থেকে এমভি এসপিএম ব্যাংক নামে একটি জাহাজযোগে এসব বগি পরিবহন করা শুরু হয়। 

গত ২৪ মার্চ পায়রা বন্দরে বগিগুলো পৌঁছে। ছয়টি বগি নিয়ে পায়রা বন্দর থেকে জাহাজটি গত ৩০ মার্চ মোংলা বন্দরে পৌঁছে। ৩১ মার্চ এগুলো জাহাজ থেকে খালাস করা হয়। পরে বিভিন্ন প্রক্রিয়া শেষে নদীপথে বগিগুলোর পরিবহন শরু হয়। গত সোমবার চাঁদপুর এসে পৌঁছায় বগিগুলো। সেখান থেকে নৌপথে আজ ঢাকায় এলো।