শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঢাকায় মাদকবিরোধী অভিযানে আটক ৫৩

মোহাম্মদ খাইরুল আমিন • 24 আগস্ট 2022, 10:47 দুপুর • 373 বার পঠিত
ঢাকায় মাদকবিরোধী অভিযানে আটক ৫৩

ঢাকা রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৫৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  

গত মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এদিকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মো. ফারুক হোসেন বলেন, আসামিদের কাছ থেকে সাত হাজার ৭০৬ ইয়াবা, ২৮৭ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন, নয় কেজি ২৪৫ গ্রাম গাঁজা ও ১৮০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আসামিদের নামে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।