শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঢাকায় মাদক সংশ্লিষ্টতায় গ্রেফতার ২৬

মোহাম্মদ খাইরুল আমিন • 26 অক্টোবর 2022, 10:38 দুপুর • 318 বার পঠিত
ঢাকায় মাদক সংশ্লিষ্টতায় গ্রেফতার ২৬

ঢাকা রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৬ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

জানা যায় গত মঙ্গলবার সকাল ছয়টা থেকে আজ বুধবার একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আটকের সময় তাদের কাছ থেকে ৬ হাজার ২২৬ পিস ইয়াবা ও দুই কেজি ৯০০ গ্রাম ৬০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২১টি মামলা করা হয়েছে। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।