শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঢাকায় বায়ু দূষণ বেড়েছে ১৭ শতাংশ

অনলাইন নিউজ পোর্টাল • 20 মার্চ 2021, 08:56 রাত • 249 বার পঠিত
ঢাকায় বায়ু দূষণ বেড়েছে ১৭ শতাংশ

২০১৯ সালের তুলনায় ২০২০ সালে ঢাকা শহরে বায়ু দূষণ ১৭ শতাংশ বেড়েছে। সংবেদনশীল এলাকায় গড় মান ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে ০ দশমিক৮ শতাংশ কমেছে।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে জানানো হয় এসব তথ্য। ‘ঢাকা শহরের ৭০টি স্থানে বায়ু দূষণের মাত্রার পরিমাপ’ শীর্ষক স্টামফোর্ড বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) বৈজ্ঞানিক ফলাফল প্রকাশ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যৌথভাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকায় সবচেয়ে বেশি দূষিত এলাকা এলিফেন্ট রোড এবং সবচেয়ে কম দূষণ মোহাম্মদপুরের তাজমহল রোড।

এছাড়াও সবচেয়ে বেশি দূষিত এলাকাগুলোর মধ্যে রয়েছে- নিউমার্কেটের মেইন গেট ও তেজগাঁও শিল্প এলাকা। সবচেয়ে কম দূষিত এলাকাগুলো হচ্ছে- আগারগাঁও শিশু হাসপাতাল, পল্লবীর ডি ব্লক।

পর্যবেক্ষণে দেখা গেছে, ঢাকার বাতাসে অতি সূক্ষ্ম বস্তুকণা ২ দশমিক ৫ এর পরিমাণ তুলনামূলক বেশি। এটি সাধারণ জীবাশ্ম জ্বালানি বা যানবাহন, শিল্পকারখানা ও বর্জ্য পোড়ানো থেকে সৃষ্টি হয়। তবে নির্মাণ কাজ থেকে সৃষ্ট ধুলাবালি রাস্তার গাড়ির চাকার সঙ্গে সংঘর্ষের ফলে অতি ক্ষুদ্র ধূলিকণায় রূপান্তরিত হতে পারে।