শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঢাকায় আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়বে

অনলাইন নিউজ পোর্টাল • 17 জানুয়ারী 2021, 10:51 দুপুর • 116 বার পঠিত
ঢাকায় আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়বে

ঢাকায় আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ রবিবার (১৭ জানুয়ারি) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শীতের উত্তর/উত্তর-পশ্চিমা হিমেল বাতাস ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। এছাড়া, আজ ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে শুষ্ক থাকতে পারে আবহাওয়া।