ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ
মোহাম্মদ খাইরুল আমিন
•
19 অক্টোবর 2022, 08:59 সকাল
•
236 বার পঠিত
কালিয়াকৈরে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
উপজেলার বাজ হিজলতলি এলাকায় গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। বগি লাইনচ্যুত হওয়ায় আশপাশের স্টেশনে আটকা পড়েছে বেশ কয়েকটি ট্রেন।
খবর পেয়ে বুধবার সকালে বগিটি উদ্ধার করা হলেও এখনো ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।
জয়দেবপুর রেলস্টেশনের মাস্টার রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে বগিটি উদ্ধার করা হয়েছে। তবে এখনো ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। দ্রুত সময়ের মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক হবে।