শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগ স্বাভাবিক

মোহাম্মদ খাইরুল আমিন • 13 ডিসেম্বর 2022, 10:29 দুপুর • 975 বার পঠিত
ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগ স্বাভাবিক

টাঙ্গাইলের কালিহাতীতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছিল। এ ঘটনায় সাড়ে ১০ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।  

জানা যায় গত সোমবার রাত পৌনে ১১টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব রেললাইনের রাজাবাড়ি রেলক্রসিংয়ে বগি লাইনচ্যুতির ঘটনা ঘটে।

এই ঘটনায় টাঙ্গাইল-ময়মনসিংহ-জামালপুর আঞ্চলিক মহাসড়কেও যানবাহন চলাচল বন্ধ থাকে।  
আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে রেলক্রসিং থেকে বগিটি সরিয়ে নেওয়া হলে রেল ও সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়।

রেল ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকামুখী একটি মালবাহী ট্রেন কালিহাতী উপজেলার রাজাবাড়ি রেলক্রসিং পার হচ্ছিল। এই সময় ট্রেনটির ১১ নম্বর বগি লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় ওই রেললাইনে ট্রেন যোগাযোগ।  
খবর পেয়ে ভোর ৪টার দিকে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। সকাল ৯টার দিকে ট্রেনটি উদ্ধার করা হলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।