শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঢাকার আশপাশে হবে ৪ আন্তঃজেলা বাস টার্মিনাল

অনলাইন নিউজ পোর্টাল • 23 ডিসেম্বর 2020, 02:57 দুপুর • 206 বার পঠিত
ঢাকার আশপাশে হবে ৪ আন্তঃজেলা বাস টার্মিনাল

গণপরিবহন ব্যবস্থা শৃঙ্খলায় আনতে ঢাকার আশপাশে আরো চারটি স্থানে আন্তঃজেলা বাস টার্মিনাল করা হবে জানিয়েছেন দুই সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও মো. আতিকুল ইসলাম।

বুধবার চারটি আন্তঃজেলা বাস টার্মিনালের জন্য প্রস্তাবিত স্থানগুলোর মধ্যে সাভারের বিরুলিয়া ইউনিয়নের বাটুলিয়া পাড়া ও হেমায়েতপুর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তারা। 

চারটি আন্তঃজেলা বাস টার্মিনালের জন্য প্রস্তাবিত স্থানগুলো হলো- বাটুলিয়া, হেমায়েতপুর, কেরানীগঞ্জ ও কাঁচপুরে। 

ডিএসএসসি মেয়র তাপস বলেন, অচিরেই হেমায়েতপুর ও বিরুলিয়ায় পরিপূর্ণভাবে টার্মিনাল বাস্তবায়ন হবে। আগামী বছর থেকে যদি আমরা এটি বাস্তবায়নে যেতে পারি, তাহলে অচিরেই এটার সুফল পাবেন ঢাকাবাসী। এতে গণপরিবহন ব্যবস্থা একটি শৃঙ্খলায় আসবে।