শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গ্যাস লাইনে লিকেজ, ট্রাকে আগুন

মোহাম্মদ খাইরুল আমিন • 18 জুলাই 2022, 08:42 সকাল • 325 বার পঠিত
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গ্যাস লাইনে লিকেজ, ট্রাকে আগুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় গ্যাস লাইন লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় পাশ দিয়ে যাওয়া একটি মিনি ট্রাকেও আগুন লাগে। তবে দ্রুত ট্রাকটি সটকে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানায় স্থানীয়রা।
 
গত(১৭ জুলাই) রাত ১০টার দিকে মহাসড়কের পাশ দিয়ে যাওয়া লাইন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

এদিকে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, গত ৭ দিনে এখানেই ৩ বার আগুন লাগার কথাও জানান তিনি। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় মুদি দোকানি এনামুল হক বলেন, ব্যস্ত সড়কে অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ড হচ্ছে প্রায়ই। দিনের পর দিন এমন ঝুঁকিপূর্ণ গ্যাস অপচয়ের পরও মেরামতের খবর নেই কর্তৃপক্ষের। এ সময় দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি তোলেন বাসিন্দারা।

 গাজীপুর তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের ডিজিএম প্রকৌশলী মো. শাহজাদা ফরাজী বলেন, লিকেজের ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ লাইনগুলো দ্রুতই মেরামত করা হবে।